সংগৃহিত
লাইফস্টাইল

লিচু খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মকাল মানেই নানা রকম সুস্বাদু ফলের সমাহার। এসময় মিষ্টি ও রসালো ফলে ভরে থাকে চারপাশ। আম নাকি লিচু, এই দ্বন্দ্বে পড়ে যান অনেকে। কারণ এই দুই ফলই অনেক বেশি সুমিষ্ট ও সুস্বাদু। রসালো ফল লিচু কেবল খেতেই ভালো নয়, এর রয়েছে অনেক উপকারিতাও। তবে উপকারী বলেই একসঙ্গে অনেক লিচু খাওয়া চলবে না। বরং খেতে হবে পরিমিত।

চলুন জেনে নেওয়া যাক, লিচু খাওয়ার উপকারিতা-

১) পানির ঘাটতি পূরণ:

লিচুর প্রায় ৮২ শতাংশই পানি। তাই লিচু খেলে তা গরমে সৃষ্ট শরীরে পানিশূন্যতা দূর করতে দারুণ কাজ করে। গরমে ঘামের কারণে দেহ থেকে অনেক পানি বেরিয়ে যায়। সেই ঘাটতি পূরণে কাজ করে। লিচু আপনাকে সতেজ রাখতে কাজ করবে।

২) রক্ত সঞ্চালন বৃদ্ধি:

সুস্থতার জন্য দেহে সঠিক রক্ত সঞ্চালন গুরুত্বপূর্ণ। সেজন্য খেতে হবে সহায়ক খাবার। এই কাজে সাহায্য করে লিচু। এতে রয়েছে অলিগোনাল নামক বিশেষ উপাদান যা নাইট্রিক অক্সাইড তৈরি করে। যে কারণে লিচু খেলে তা আমাদের শরীরে রক্তের সঞ্চালন বৃদ্ধি করে।

৩) রক্তচাপ নিয়ন্ত্রণ করে:

যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা এবং যারা ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য খেতে পারেন লিচু। কারণ লিচুতে পাওয়া যায় প্রচুর পরিমাণে পটাসিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে।

৪) পেটের সমস্যা দূর করে:

পেটের বিভিন্ন সমস্যা দূরে করতে কাজ করে ফাইবার। লিচু ফাইবারের একটি ভালো উৎস। যে কারণে লিচু পেটের নানা সমস্যা দূরে রাখতে কাজ করে। সেইসঙ্গে এটি কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দিতে সাহায্য করে। লিচুতে থাকা ফাইবার শরীরের অভ্যন্তর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে।

৫) ওজন কমাতে কাজ করে:

লিচু তাদের জন্য উপকারী ফল, যারা ওজন কমাতে চাইছেন। কারণ এতে ফাইবার থাকায় তা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এই ফাইবার খাদ্যের পরিপাক এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে লিচুতে থাকে প্রাকৃতিক রোগ প্রতিরোধক ক্ষমতা। যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লিচু খেতে পারেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি

দামি একটি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের নি...

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ান...

আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা