সংগৃহিত
আন্তর্জাতিক
লোকসভা নির্বাচন

লড়ছেন না জম্মু -কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক কংগ্রেস মুখ্যমন্ত্রী, ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) প্রধান গুলাম নবি আজাদ।

ডিপিএপির পক্ষ থেকে অনন্তনাগ-রাজৌরি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে তার নাম আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজাদ আদৌ ভোটে লড়বেন কি না, তা নিয়ে সংশয় ছিল। দলের ঘোষণার পরেও তিনি জানিয়েছিলেন, ভোটে লড়ার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

গত বুধবার অনন্তনাগের একটি সভা থেকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আজাদ।

এর আগে গত ২ এপ্রিল ডিপিএপির মুখপাত্র সালমান নিজামি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, অনন্তনাগ-রাজৌরি কেন্দ্র থেকে দলের মনোনয়নে ভোটে লড়বেন আজাদ। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার কিছু দিন পরে এ প্রসঙ্গে আজাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি প্রতিদ্বন্দ্বিতা করব কি না, তা এখনো ঠিক করিনি। আমার দল ঘোষণা করেছে। কিন্তু আমি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি।’

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে কাশ্মীর উপত্যকার তিনটি আসন— শ্রীনগর, বারামুলা এবং অনন্তনাগে জিতেছিল ন্যাশনাল কনফারেন্স। বিজেপি জম্মু এবং উধমপুরের পাশাপাশি লাদাখে জয়ী হয়।

২০২২ সালে কংগ্রেস ছেড়েছিলেন আজাদ। রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার দিন সভায় কেঁদেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। পরে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছেদ করে তিনি নতুন দল গঠন করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা