সংগৃহিত
আন্তর্জাতিক

লক্ষ্যে পৌঁছাতে হলে সাহসী হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: মুকেশ আম্বানি এশিয়ার শীর্ষ ধনীদের অন্যতম ভারতীয় ব্যবসায়ী ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। তার মুকুটে একের পর এক নতুন নতুন পালক যুক্ত হয়ে চলেছে। এমনকি ১০০ বিলিয়ন ডলার ক্লাবের সদস্যও ইতোমধ্যেই হয়েছেন তিনি।

তিনি বলেছেন, লক্ষ্যে পৌঁছাতে হলে সাহসী হতে হবে। মূলত তরুণদের এই পরামর্শ দিয়েছেন মুকেশ আম্বানি। রিলায়েন্স ফ্যামিলি ডের অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বের বৃহত্তম একক-অবস্থান তেল পরিশোধন কমপ্লেক্স থেকে শুরু করে ভারতের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ব্যবসায় উত্তরোত্তর সমৃদ্ধি হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

আর এই প্রতিষ্ঠানেরই কর্ণধার মুকেশ আম্বানি এদিন বলেছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কখনোই আত্মতুষ্ট হবে না। বিশ্বের শীর্ষ ১০টি ব্যবসায়িক সংস্থার মধ্যে পরিণত হবে তার সংস্থা।

রিলায়েন্স ফ্যামিলি ডে-তে কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। বৃহস্পতিবার ছিল রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির জন্মদিন। কর্মীদের উদ্দেশে এদিন মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্স এখন ডিজিটাল ডেটা প্ল্যাটফর্ম এবং এআই ব্যবহারে বিশ্বের শীর্ষ সংস্থা হওয়ার লক্ষ্য নিয়েছে। তিনি এদিন কর্মীদের যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান।

মুকেশ আম্বানি বলেন, ‘আমি গভীরভাবে উপলব্ধি করেছি, রিলায়েন্সের সকল সিনিয়র লিডার এখন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। তরুণদের ওপর বিশ্বাস রাখতে হবে। তরুণদের ক্ষমতা দিতে হবে। তরুণদের পরামর্শ দিতে হবে আমাদেরই।’

তিনি আরও বলেন, ‘তরুণ নেতারা ভুল করবেন, এটা সত্যি। তবে তাদের জন্য আমার পরামর্শ খুবই সহজ। অতীতের ভুলের ময়নাতদন্ত করার জন্য আপনার সময় নষ্ট করবেন না। বরং একই ভুলের পুনরাবৃত্তি যাতে আর না হয় সেটা দেখতে হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, লক্ষ্যে পৌঁছতে সাহসী, কখনও কখনও দুঃসাহসিক হন।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা