সংগৃহিত
আন্তর্জাতিক

প্রার্থিতা নিশ্চিতে এবার সুপ্রিম কোর্টে ইমরান

আন্তর্জাতিক ডেস্ক: আগামী পার্লামেন্ট নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রার্থিতা নিশ্চিত করতে এবার দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছেন তার আইনজীবীরা। আপিলে তারা আলোচিত তোশাখানা মামলায় নিম্ন আদালতের রায় বাতিলের আবেদন জানিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, গত ২৩ ডিসেম্বর প্রথম আবেদন করেছিলেন ইমরানের আইনজীবীরা। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দপ্তর থেকে তা ফেরৎ দিয়ে বলা হয়েছিল, আবেদনটি অসম্পূর্ণ এবং প্রয়োজনীয় সংখ্যক নথি সেখানে নেই।

পরে প্রয়োজনীয় নথিপত্র সম্বলিত করে মঙ্গলবার ফের সুপ্রিমকোর্টে আবেদনপত্র জমা দেন। রেজিস্ট্রার দপ্তরের একটি সূত্র জানিয়েছে, সেই আবেদন গ্রহণ করা হয়েছে।

তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে গত ৫ আগস্ট রায় দেন ইসলামাবাদের সেশন জজ আদালত। রায়ে ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড , ১ লাখ রুপি জরিমানা এবং ৫ বছরের জন্য নির্বাচনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সেই রায় বাতিলের জন্য প্রথমে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন ইমরান খানের আইনজীবীরা। কিন্তু গত ২২ ডিসেম্বর এক রায়ে সেই আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন ইসলামাবাদের হাইকোর্ট।

২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে; কিন্তু আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গত আগস্টে ইসলাবাদের সেশন জজ আদালত। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন দিয়েছিলেন ইমরান খানের আইনজীবীর; কিন্তু ২১ আগস্ট বৃহস্পতিবার এক শুনানিতে সেই পিটিশন খারিজ করে দেন ইসলামাবাদ হাইকোর্ট।

জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টে রায় বাতিলের আবেদনের পাশাপাশি ইসরলামাবাদ হাইকোর্টেও আপিল করেছে ইমরান খানের আইনজীবী দল। সেই আপিলে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ চেয়ে তারা বলেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ইমরান খানের ওপর নির্বাচনী নিষেধাজ্ঞা দেওয়ার অর্থ— তার মৌলিক অধিকার কেড়ে নেওয়া।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা