সংগৃহিত
শিক্ষা

লক্ষ্মীপুর কালেক্টরেট কলেজে নবীনবরণ

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি সুরাইয়া জাহানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় পতাকা ও ক্রিয়া পতাকা উত্তোলন করা হয়।

প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মল্লিকা সাহার পরিচালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহীন এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কমিটি সদস্য এম এ এইচ আজাদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে, যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে।

বাচ্চারা ৬-৭ ঘন্টা স্কুলে থাকে বাকি সময় বাসায় থাকে। বাসায় বাচ্চারা যাতে ফোন নিয়ে সময় নষ্ট না করে, এজন্য পাঠ্যবইয়ের পাশাপাশি গল্পের বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এছাড়া শিক্ষার্থীদের লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাই ও শিক্ষকের কাজ করে যেতে হবে জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনার স্পষ্ট জবাব কিয়ারার

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন...

বর্ষায় রোগ প্রতিরোধে ৫ ফল

প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে বর্ষা খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্...

মার্কিন এফ-৩৫ বিধ্বস্ত, পাইলট অক্ষত

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ...

'আন্ধার'-এ ফিরছেন তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা

বাংলাদেশের চলচ্চিত্রে ভৌতিক ঘরানার সিনেমায় নতুন মাত্রা যোগ করতে আসছে নির্মাতা...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা