সংগৃহিত
শিক্ষা

সৈকতে মদ খেয়ে মাতলামি, ৩ শিক্ষার্থী আটক

নিনা আফরিন, পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে মদ খেয়ে মাতলামি করে পর্যটকদের শান্তি বিনষ্ট করার কারণে গ্রেফতার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীসহ মোট ৩ জন৷

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৫ টায় কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম পাশে আবাসিক হোটেল সাউথ বীচের সামনের সমুদ্র সৈকত থেকে তাদের গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ৷ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক আবু সাহদাৎ মো. হাচনাইন পারভেজ৷

হাচনাইন পারভেজ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সৈকতের পশ্চিম পাশে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্ত করছে।

পুলিশ যাওয়ার পরে আসামিরা পুলিশের সাথে বাজে ব্যবহার শুরু করে। পরে তাদেরকে আমরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করাই। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মাদকদ্রব্য (H/O Allegation Of Alcohol Taking) সেবন করেছে মর্মে চিকিৎসা পত্রে উল্লেখ করেন।

মামলা প্রসঙ্গে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মহিপুর থানার মামলা নং ১১ তাং ২৮-০১-২৪ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)/৪১ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ট্যুরিস্ট পুলিশ তদন্ত করছেন। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতাররা হলেন, মাগুরার মুশফিকুর রহমান সজল (২৭) বরিশালের আমিনুল ইসলাম মুন্না (২৭) ও ফাহিম হোসেন (২৪)।

তাদের মধ্যে দুইজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ এবিএম মুশফিকুর রহমান সজল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷ তার নামে এর আগে দুটি মামলা রয়েছে৷ ফাহিম হোসেন ও একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা