সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নুরুল আমিন নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই সময়ে নিহত ব্যক্তির চার সন্তানকেও মারধর করা হয়।

সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নুরুল আমিন তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তার মৃত্যুতে তোরাবগঞ্জ বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুল আমিনের ছেলে মো. মামুনের কাছে ১২৫ টাকা পাওনা রয়েছেন এক চা দোকানদার। সোমবার রাতে পাওনা টাকা নিয়ে ওই চা দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটি হয় মামুনের। একপর্যায়ে ওই চা দোকানদার আরো কয়েকজনকে নিয়ে মামুনের ওপর হামলা করেন। খবর পেয়ে নুরুল আমিন ও তার ছেলে বজলুর রহমান, মো. ফিরোজ ও মেয়ে আছমা বেগম ঘটনাস্থলে যান। এ সময় তারা মামুনকে রক্ষার চেষ্টা করলে তাদেরও পিটুনি দেওয়া হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এরপর শঙ্কাজনক অবস্থায় নুরুল আমিনকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে পিটুনিতে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি জানা গেছে। পিটুনির এক পর্যায়ে নুরুল আমিন একটি গর্তের মধ্যে পড়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মো. সেলিম নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ওসি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মামলা করেনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা