সারাদেশ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্টে লক্ষ্মীপুরে পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ দিনে গ্রেপ্তার হয়েছেন ৭৬ জন। গ্রেপ্তারকৃতরা জেলা আওয়ামী লীগ, যুবলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার রাত থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলার সঙ্গে জড়িত রয়েছেন। ওইসব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আকতার হোসেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট অপারেশন যে অভিযান চলছে, সেটা পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত চলবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা