সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়ায় লেনিনের মৃত্যুশতবর্ষ পালিত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ বিপ্লবের নায়ক লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) মস্কোর রেড স্কোয়্যারে ১৯১৭ সালের সেই রুশ বিপ্লবের নায়ক লেনিনের মৃত্যুশতবর্ষ পালনের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন কিছু কমিউনিস্ট সদস্য।

এ সময় অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। সমবেত সকলে লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তারা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভাতৃত্ব গড়ে তুলতে চেয়েছিলেন। ১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে তার মৃত্যু হয়।

একসময় তার ছবি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় সব জায়গায় থাকত এবং লেলিনের নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেনিনের কড়া সমালোচক হলেও লেনিনের দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি। তবে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষ্যে একটা কথাও বলেননি তিনি। এর আগে বলেছিলেন পুতিন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন। সূত্র: ডয়চে ভেলে

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা