সংগৃহিত
আন্তর্জাতিক

চীনে ভূমিধসে নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পার্বত্য ইউনান প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ৪৭ জন চাপা পড়ে সমাহিত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২২ জানুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ঝেনসিয়ং কাউন্টির তাংফাং শহরের লিয়াংশুই গ্রামে ভূমিধসের এ ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ১৮টি বাড়ি ও ভবনে চাপা পড়ে থাকা মৃতদের খুঁজে বের করার চেষ্টা করছে। তবে ভূমিধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চীনের প্রত্যন্ত অঞ্চল ইউনানে ভূমিধস সাধারণ ঘটনা। কারণ যেখানে দীর্ঘ পর্বতমালা হিমালয় মালভূমিতে উঠে এসেছে।

চীন সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে শৈত্যপ্রবাহ এবং তিক্ত তাপমাত্রার সম্মুখীন হচ্ছে।

প্রসঙ্গত, গত মাসে চীনে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১৪৯ জন নিহত হয়। এর মাত্র এক মাসের পরেই এই ভূমিধসের ঘটনা ঘটলো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা