ছবি: নিজেস্ব
সারাদেশ

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় প্রবেশ করে তাঁর ছেলেকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে আইন অনুষদের অন্তর্ভুক্ত আইন, আল-ফিকহ অ্যান্ড ল, এবং ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং বিচারকের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, “বিচার বিভাগ স্বাধীনভাবে চলতে হলে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিচারকরা যদি নির্ভয়ে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে বিচার ব্যবস্থার ওপর আস্থা কমে যাবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারকদের জন্য একটি শক্তিশালী নিরাপত্তাবলয় গড়ে তোলা জরুরি।”

গত বৃহস্পতিবার রাতে বিচারক মো. আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা এবং স্ত্রীকে হত্যার চেষ্টা করার অভিযোগে লিমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২ এর বিচারক মামুনুর রশিদ।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

দেড় হাজার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৭

সুনামগঞ্জের দিরাইয়ে মাত্র ১ হাজার ৫০০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষে...

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক...

আপত্তিকর আলাপের অভিযোগে শিক্ষক অব্যাহতি

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আলাপের অভিযোগে কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরক...

৫৫ বছর পর বদলাচ্ছে অর্থবছর

দীর্ঘ প্রায় ৫৫ বছর পর বাংলাদেশের অর্থবছরের সময়সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরক...

ভোট দেবেন ফখরুল, কক্ষে যেতে পারবেন না অলি

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা