সারাদেশ

রাজবাড়ী‌তে জামিন নিতে এসে কারাগারে আ.লীগের দুই নেতা

রাজবাড়ী প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন রাজবাড়ীর দুই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

রবিবার (৯ মার্চ) দুপুরে রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক জান্নাতুন লিলিফা আকতার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুই নেতা হ‌লেন রাজবাড়ী সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি রমজান আলী খান (৫৯) এবং গোয়ালন্দ উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সী (৬০) । তারা দুজ‌নেই উচ্চ আদালত থে‌কে আগাম জা‌মিন নি‌য়ে‌ছি‌লেন। জা‌মি‌নের মেয়াদ শেষ হ‌য়ে‌ গে‌লে রাজবাড়ী আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন আবেোদন ক‌রেন। আদালত জা‌মিন না দি‌য়ে দুজন‌কে কারাগা‌রে পা‌ঠা‌নোর নি‌র্দেশ দেন।

এই দুই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, রমজান আলী খান ও মোস্তফা মুন্সী আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তা‌হের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা রাজবাড়ী আদালতে হা‌জির হ‌য়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা