প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে তিনদিনব্যাপী তারুণ্য মেলা শুরু

রাজবাড়ী প্রতিনিধি

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী তারুণ্য মেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সহযোগিতায় আয়োজিত এই মেলার উদ্বোধন হয় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে।

মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আশরাফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ফকির মো. নুরুজ্জামান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তফা কামাল।

মেলার আয়োজনে মুক্তমঞ্চে বিভিন্ন প্রদর্শনী আয়োজন করা হয়েছে। কলেজের শিক্ষার্থীরা স্থানীয় ঐতিহ্য, ইতিহাস ও উদ্ভাবনী জিনিসপত্র প্রদর্শন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে আন্দোলনের ভিডিওচিত্র প্রদর্শিত হচ্ছে। এছাড়া মেলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খাবারগুলো প্রদর্শিত হচ্ছে।

রক্তদাতা সংগঠন বাধন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা রেখেছে। সংগঠনের সভাপতি সাব্বির হোসেন বলেন, রাজবাড়ীতে প্রথমবার এমন মেলা হচ্ছে, এটি আমাদের জন্য গর্বের। আমরা মেলায় আগত সবার রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করছি।

মেলার আহ্বায়ক মোহাম্মদ আশরাফ হোসেন খান জানান, মেলায় ২১টি স্টল রয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন মেলা চলবে। এতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃষ্টিশীল জিনিস প্রদর্শন করছে। তিনি আশা প্রকাশ করেন, মেলা প্রাণবন্তভাবে শেষ হবে।

এই মেলা তরুণদের সৃজনশীলতা ও ঐতিহ্যকে তুলে ধরার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

বরিশালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে...

যমুনায় দুই নদীবন্দর, ২০০ কিমির পথ কমে ১৬ কিমি

এক পাশে বগুড়ার সারিয়াকান্দি, অন্য পাশে জামালপুরের মাদারগঞ্জ। মাঝখানে যমুনা নদ...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা