ছবি: র‌্যাবের সৌজন্যে
অপরাধ

রাউজানে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কদলপুর ইউনিয়নের মাইজপাড়া গুন্না হাজীর খালি ভিটার পূর্ব পাশে অবস্থিত মাইজপাড়া তৈয়বিয়া জামে মসজিদ এবং ফোরকানিয়া মাদরাসার সাইনবোর্ডের কাছাকাছি দানবাক্সের পাশে একটি শপিং ব্যাগে অস্ত্র দুটি ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, উদ্ধার করা এই দুটি পাইপগান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের উদ্দেশ্যে তদন্ত চলছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা