ছবি: ভোক্তা অধিকারের সৌজন্যে
অপরাধ
চট্টগ্রামে ভোক্তা অধিকার অভিযান

ওষুধ খাবারে অনিয়ম: ছয় প্রতিষ্ঠানকে অর্থদণ্ড, একটি বেকারি বন্ধ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি বেকারি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দলের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আজগরের মাংসের দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা, অক্সিজেন ফার্মেসিকে অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ছয় হাজার টাকা এবং মদিনা হোটেলকে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেসার্স আল মদিনা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং মেসার্স আল শিফা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির অপরাধে আট হাজার টাকা জরিমানা করা হয়।

সবচেয়ে বড় জরিমানা করা হয় আল্লার দান বেকারিকে। প্রতিষ্ঠানটিতে অতি অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত ও উৎপাদনের প্রমাণ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা আরোপের পাশাপাশি বেকারিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তাঁর সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। অভিযানের চিত্রগ্রহণ করেন ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, উপ পরিচালক ফয়েজ উল্লাহ জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা