আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার সশস্ত্র যোদ্ধা নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বধীনতাকামী গোষ্ঠী হামাস। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কংগ্রেসের কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে হামাস ১০ থেকে ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে, যা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কংগ্রেসের সূত্রগুলো আরো জানিয়েছে, দেড় বছরের যুদ্ধে প্রায় একই সংখ্যক হামাসের যোদ্ধা নিহত হয়েছে।

সূত্রগুলো বলছে, হামাস অব্যাহতভাবে নতুন নতুন সদস্য নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশই তরুণ ও অপ্রশিক্ষিত।

এসব ব্যাপারে মার্কিন গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের কাছে তথ্য চাওয়া হলে তারা রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে গত ১৪ জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, হামাস এ পর্যন্ত যত সংখ্যক যোদ্ধা হারিয়েছে, ঠিক তত সংখ্যক নতুন যোদ্ধা আবার নিয়োগও দিয়েছে। ফলে গাজা উপত্যকায় একটি স্থায়ী যুদ্ধ চলার আশঙ্কা রয়েছে।

তবে ইসরায়েলের দাবি, গাজায় প্রায় ২০ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে।

ব্লিঙ্কেন আরো বলেন, ‘ইসরায়েল যখনই অভিযান শেষ করে পিছু হটেছে, হামাস তখনই পুনর্গঠিত হয়েছে এবং নতুন নতুন যোদ্ধা নিয়োগ দিয়ে শূন্যস্থান পূরণ করেছে।’

হামাসে নতুন যোদ্ধা নিয়োগের বিষয়টি এর আগেও স্বীকার করেছিলে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা। গত বছরের জুলাইয়ে তিনি বলেছিলেন, ‘হামাস হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম।’

গত ১৯ জানুয়ারি বেলা সোয়া ১১টা থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির পর থেকে হামাস গাজায় নিজেদের আবার প্রতিষ্ঠিত করেছে বলে দৃশ্যমান প্রমাণ দেখা যাচ্ছে। এরই মধ্যে নিরাপত্তাব্যবস্থা পুনর্বহাল এবং ছিটমহলের কিছু অংশে মৌলিক পরিষেবা পুনরুদ্ধার শুরু করেছে হামাস।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা