সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-কানাডায় টর্নেডো, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডার পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড়ে অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ৬ লাখেরও বেশি পরিবার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ফ্লোরিডা থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্য পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ৬ লাখ ৩০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। এছাড়া ফ্লোরিডার অন্তত ১২টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এসব এলাকায় ঝড়ের কারণে অসংখ্য বাড়ির ছাদ উড়ে গেছে ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি আরও জানায়, আলাবামা অঙ্গরাজ্যের হিউস্টন কাউন্টিতে ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়ায় ৮১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর ক্যারোলাইনার ক্লেয়ারমন্টেও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, জর্জিয়ার ক্লেটন কাউন্টিতে গাছ ভেঙে পড়ায় এক মোটরচালকের মৃত্যু হয়েছে।

মার্কিন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্ল্যাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বা বাইরে গমনকারী ১৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্লেনটিকেও জরুরি অবতরণ করতে হয়েছে। কমলা হ্যারিসের মুখপাত্র জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটলান্টা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে মার্কিন ভাইস-প্রেসিডেন্টকে বহনকারী প্লেনটি মেরিল্যান্ডের পরিবর্তে ভার্জিনিয়ায় অবতরণ করতে বাধ্য হয়েছে।

এদিকে মঙ্গলবার ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়াজুড়ে ১২টি টর্নেডোর খবর পাওয়া গেছে। টর্নেডো আক্রান্ত ওই এলাকাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু এলাকায় এর মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

ফ্লোরিডার পানামাসিটিতে স্থানীয় সময় বুধবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

বে কাউন্টির শেরিফ ফেসবুকে পোস্ট করে জানান, অন্ধকার নামার পর এই এলাকায় কেউ ঘোরাফেরা করা উচিত হবে না।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সতর্কতা জানিয়ে বলে, এই অঞ্চল ও পূর্ব আমেরিকার অন্যান্য জায়গায় আরও শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। কানাডায় উইন্ডসরের পার্শ্ববর্তী দক্ষিণ অন্টারিও থেকে মধ্য কুইবেক পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ওই অঞ্চলে এক ফুটেরও বেশি তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দ...

ট্রাম্পকে ১ মে’র পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ...

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা