ছবি: সংগৃহীত
সারাদেশ

মৌলভীবাজারের ৪টি আসনে ২৬ প্রার্থী বৈধ, বাতিল ৫ জনের

মৌলভীবাজার প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী লোকমান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, গণফ্রন্টের প্রার্থী মো. শরিফুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর।

মৌলভীবাজার-২ (কুলাউড়া)
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সায়েদ আলী, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আব্দুল কুদ্দুছ, স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর)
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী এম. নাসের রহমান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আহমদ বিলাল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী জহর লাল দত্ত।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল)
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিফ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী মো. আবুল হাসান এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুর রব।

মনোনয়ন বাতিল
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম. জিমউইর রহমান চৌধুরী।
মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের এবং ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. ইলিয়াছ হোসেন।
মৌলভীবাজার-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন জিপু ও মুঈদ আশিক চিশতীর মনোনয়ন বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।

ভোটার তথ্য
মৌলভীবাজার জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৮ জন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা