ছবি-সংগৃহীত
শিক্ষা

মুন্সীগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গুলশান আরা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা প্রশাসন থেকে গত ১৯ সেপ্টেম্বর এ ঘোষণা দেওয়া হয়।

তিনি এনিয়ে দ্বিতীয়বারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন। এরআগে ২০১৪ সালেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি।

১৯৭০ সালে গুলশান আরা জেলা সদরের দক্ষিণ মহাকালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মো. সিদ্দিকুর রহমান।

১৯৮৫ সালে শহরের এভিজেএম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৭ সালে সরকারি হরগঙ্গা কলেজে থেকে এইচএসসি ও ১৯৯০ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৮৪-১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি শিক্ষায় ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন।

তিনি বিবাহিত, তার স্বামী মো. সাইদুর রহমান বন গবেষণা ইনিস্টিটিউটের রিসার্চ অফিসার। তিনি দুই কন্যা সন্তানের জননী। তার বড় মেয়ে নিশাত তামান্না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্সের শেষ বর্ষের শিক্ষার্থী। ছোট মেয়ে নির্ঝর তামান্না (এসএসসি) পরীক্ষার্থী।

১৯৯০ সালে গুলশান আরা সহকারী শিক্ষক হিসেবে সদর উপজেলার চুড়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগদান করেন। পরে ২০০৯ সালে প্রধান শিক্ষক হিসেবে সদর উপজেলার মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে। ২০১৯ সালে মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

তার যোগদানের পরে দেওভোগ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষার মান আরও উন্নয়ন হয়েছে বলে একাধিক শিক্ষার্থী ও অভিভাবক মত প্রকাশ করেছেন। গত শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়টিতে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পান। যা জেলা প্রাথমিক বিদ্যালয়ে সেরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা