সংগৃহিত
লাইফস্টাইল

মিষ্টি আলুর উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: স্বাদের জন্য অনেকেই মিষ্টি আলু খেতে পছন্দ করেন। শীতকালসহ সারা বছরই এ আলু পাওয়া যায়। এর স্বাস্থ্য উপকারিতা অনেক।

দেখতে অনেকটা সাধারণ আলুর মতো হলেও এটি রঙে ও স্বাদে ভিন্ন। এমনকি সাধারণ আলুর চেয়েও বেশি উপকারী। কয়েকটি কারণে শীতকালে এ আলু খাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ, সি ও ভিটামিন বি৬। এতে পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থও রয়েছে।

পাশাপাশি রয়েছে আয়রন, সোডিয়াম ও ক্যালসিয়াম। মিষ্টি আলু ফাইবারের গুণে সমৃদ্ধ। এ আলুতে কার্বোহাইড্রেট ও প্রোটিনের পরিমাণও বেশি থাকে। তবে ফ্যাটের পরিমাণ একেবারেই কম।

জেনে নিন মিষ্টি আলু খাওয়ার উপকারিতা -

১) মিষ্টি আলু খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এর মধ্যে ডায়েটারি ফাইবারের পরিমাণ বেশি। বেশ কিছু গবেষণায় দেখা যায়, এই ফাইবার পেটের ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয়। ফলে হজমের সমস্যা কম হয়।

২) মিষ্টি আলুতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে। এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছে কমে ওজন নিয়ন্ত্রণে থাকে।

৩) এ আলুতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ প্রদাহনাশক হিসেবে কাজ করে। আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথায় ঘন ঘন প্রদাহ হলে নিয়মিত মিষ্টি আলু খান।

৪) মিষ্টি আলুতে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, যা চোখ ভাল রাখতে সাহায্য করে। রাতকানা রোগের ঝুঁকি কমায় এ আলু।

এছাড়া বয়স হলে চোখে ছানি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের কারণে চোখের বেশ কিছু রোগ হতে পারে। সেই রোগগুলোর ঝুঁকি কমায় ভিটামিন এ।

৫) মিষ্টি আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ ও সি সমৃদ্ধ হওয়ায় এই আলু বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। এই ভিটামিন দুটি শরীরে রোগ প্রতিরোধকারী কোষ তৈরিতে সাহায্য করে।

৬) শরীরে ফ্রি র‌্যাডিকাল তৈরি হলে প্রচুর পরিমাণে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। স্ট্রেস কমাতে সাহায্য করে মিষ্টি আলুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। সূত্র: এবিপি লাইভ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা