সংগৃহীত
খেলা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

মালয়েশিয়াকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কুয়ালালামপুরে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মালয়েশিয়াকে গুঁড়িয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শেষ চার খেলতে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছেন বাংলাদেশের মেয়েরা।

মালয়েশিয়ার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন। বাংলাদেশের মেয়েরা ১২টি অতিরিক্ত রান দিয়েই বাড়িয়েছেন মালয়েশিয়ার রান।

বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংসে ৪৫ বলে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত ছিলেন চার নম্বর ব্যাটসম্যান জান্নাতুল মাওয়া। সাতে নেমে ১৯ বলে ৩১ রান করেছেন সাদিয়া আক্তার। ৮৭ রানে ৫ উইকেট খোয়ানোর পর মাওয়া-সাদিয়া ষষ্ঠ উইকেটে ৪৪ বলে যোগ করেন ৬২ রান।

দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া (২১ বলে ২৬) ও মোসাম্মদ ইভা (১৬ বলে ১৯) উদ্বোধনী জুটিতে এনে দিয়েছিলেন ৪৫ রান।

সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দল শ্রীলঙ্কা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল হবে আগামী ২২ ডিসেম্বর।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা