ছবি: জেলা প্রশাসনের সৌজন্যে
সারাদেশ

মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরন্দ্বীপ গ্রামের মো. মফিজ ও হালিমা বেগম দম্পতির সন্তান মুহাম্মদ ইকবাল জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধিতার সঙ্গে লড়াই করে যাচ্ছেন। নিজের ইচ্ছা থাকলেও অন্যের সহায়তা ছাড়া তিনি এক কদমও এগোতে পারেন না। ছোট্ট একটি হুইলচেয়ারের আশায় দিনের পর দিন দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। আশ্বাস মিলেছে অনেক, কিন্তু মেলেনি বাস্তব সহায়তা।
আজ সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বোয়ালখালী সফরে আসবেন—এ খবর পেয়ে বুকভরা আশা নিয়ে একটি লিখিত আবেদন হাতে তার সামনে হাজির হন ইকবাল।
সারাদেশে মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত জেলা প্রশাসক তার কথা মন দিয়ে শোনেন। ইকবালের হাত ধরে খোঁজ নেন তার শারীরিক অবস্থার। সেখানেই তাকে একটি হুইলচেয়ার উপহার দেন তিনি। হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত ইকবাল বলেন, “ডিসি স্যার আমার কথা শুনেছেন, পাশে দাঁড়িয়েছেন। আজ আমি নিজের মতো চলাফেরা করতে পারব—এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।”
একই উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার আব্দুল হামিদ মাস্টারের বাড়ির বাসিন্দা মাহাবুল আলম ও সাজু আক্তার দম্পতির ছেলে মো. আব্বাসের জীবনও একই সংগ্রামের গল্প। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী আব্বাস প্রতিদিনের ন্যূনতম প্রয়োজন মেটাতেও অন্যের সহায়তার ওপর নির্ভরশীল।
জেলা প্রশাসকের কাছে একটি হুইলচেয়ারের আবেদন নিয়ে তিনিও হাজির হন। জেলার অভিভাবক তাকেও নিরাশ করেননি। আব্বাসের হাতেও তুলে দেন একটি হুইলচেয়ার।
কৃতজ্ঞ কণ্ঠে আব্বাস বলেন, “প্রস্রাব-পায়খানায় যেতেও ভাই-বোনের সাহায্য লাগে। আজ এই হুইলচেয়ার পেয়ে মনে হচ্ছে, আমিও কিছুটা স্বাধীন হলাম। এখন আর সবসময় কাউকে ডাকতে হবে না।”
দুই তরুণের চোখের সেই স্বস্তি ও হাসিই যেন প্রমাণ করে—কখনও কখনও একটি ছোট সহায়তাই হয়ে ওঠে জীবনের বড় প্রেস বিজ্ঞপ্তি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন, ‘হাসনাত কই’

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যালয় খুল...

কুষ্টিয়ায় আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ঘিরে আদালতপাড়ায় উৎসবের আমেজ

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ মেয়াদী বার্ষিক নির্বাচনকে ঘিরে আদালত...

বাড়তি সবজির দাম, লেবুতে অস্বস্তি

বাজারে প্রতিটি দোকানেই সব ধরনের পণ্য পর্যাপ্ত রয়েছে। অথচ অধিকাংশ ভোগ্যপণ্যের...

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্...

কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে নার্গিস মাকসুদ

গত শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢা...

মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরন্দ্বীপ গ্রামের মো. মফিজ ও হা...

অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নিজেই তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বলে মন্তব্য করেছেন পররা...

মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছ...

শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী

সরকার দেশের কৃষকদের নানা সুবিধার আওতায় আনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের...

কোতোয়ালীতে প্রকাশ্যে জুয়া খেলা, পুলিশের জালে ২০ জুয়াড়ি

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে প্রকাশ্যে জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা