ছবি: সংগৃহীত
জাতীয়
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধ মামলায় খালাস পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মোবারক

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মোবারক হোসেন।

বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। ১১ বছর আগে দেওয়া দণ্ডাদেশের রায় বাতিল করে মোবারকের করা আপিল মঞ্জুর করে তাঁকে খালাস দেওয়া হয়।

মোবারকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারককে ২০১৪ সালের ২৪ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হওয়ায় একটিতে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক। দীর্ঘ শুনানি শেষে চলতি মাসের ২২ জুলাই আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য ৩০ জুলাই দিন ধার্য করে।

এদিন সকাল পৌনে ১১টার দিকে রায় ঘোষণা করে আপিল বিভাগ। এতে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ বাতিল করে মোবারককে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

মোবারকের আইনজীবীরা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করে খালাস পাওয়ার ঘটনা এটাই প্রথম।

ট্রাইব্যুনালের দেওয়া রায়ে বলা হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় মোবারক জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান বলেন, '১ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড ও ৩ নম্বরে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। আজ দুই অভিযোগেই খালাস পেয়েছেন মোবারক। ট্রাইব্যুনালের রায় বাতিল করা হয়েছে। অন্য কোনো মামলা না থাকলে তাঁর কারামুক্তিতে আর বাধা নেই।'

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা