সারাদেশ

মাদারীপুরের অবৈধ দখল ও বাঁধে হারাচ্ছে অস্তিত্ব, খননের দাবিতে কালকিনির খাল

এসআর শফিক স্বপন মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুরের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি খালটি অবৈধ দখল, স্থায়ী বাঁধ নির্মাণ এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে। অনতি বিলম্বে উক্ত খালের অবৈধ দখল থেকে মুক্ত করে খননের দাবী এলাকাবাসীর।


যে খালে একসময় সমিতির হাট বাজার অতিক্রম করে আড়িয়াল খাঁ নদের সঙ্গে সংযুক্ত ছিল এলাকার মানুষের যাতায়াত, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অবলম্বন। বর্তমানে খালের বিভিন্ন স্থানে মাটির বাঁধ ও অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি ব্যাহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটির কোনো সংস্কার বা খনন না হওয়ায় এটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। ফলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। তারা দ্রুত খালটি খনন এবং অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় যুবক মনির হোসেন আবেগঘন কণ্ঠে বলেন, "ছোটবেলায় এই খালে গোসল করেছি, নৌকায় ঘুরেছি, এমনকি নৌকাবাইচও দেখেছি। একসময় এই খাল ছিল আমাদের জীবনের অংশ। কিন্তু এখন অবৈধ বাঁধ ও দখলের কারণে খালটি প্রায় বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাই সরকার দ্রুত খালটি খনন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করুক এবং খালের প্রাণ ফিরিয়ে দিক।"

স্থানীয় কৃষক ফারুক হোসেন বলেন, "আগে এই খালের পানি দিয়ে কৃষিজমিতে সেচ দিতাম। কিন্তু বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেওয়ায় আমরা কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছি। খালটি পুনঃখনন করা হলে কৃষিকাজে অনেক উপকার হবে।"

সরেজমিনে দেখা যায়, খালের একাধিক স্থানে মাটি ফেলে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। কোথাও আবার খালের জমি দখল করে স্থায়ী ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। এসব কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ ব্যাহত হচ্ছে এবং ধীরে ধীরে খালটি তার অস্তিত্ব হারাচ্ছে।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন, "বর্তমানে উপজেলা জুড়ে খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে।"

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে খালটি দখলমুক্ত ও পুনঃখননের মাধ্যমে এর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনবে। এতে কৃষি, পরিবেশ এবং এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে...

বইছে তাপপ্রবাহ আট জেলায়

রোববার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম...

আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা

আজ রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা...

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সব...

ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

ভেনেজুয়েলার বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর চার দিনে ভেনেজুয়েলার রাজধানী...

কলাপাড়ায় টাকা আত্মসাতের অভিযোগে উধাও ব্যাংক ক্যাশিয়ার

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার...

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়...

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জাহাজভাঙা শিল্পে : ছয় মাসে ২৮ দুর্ঘটনায় ৩ প্রাণহানি

সোমবার (২৯ জুন) চট্টগ্রামের ইপসা এইচআরডি সেন্টারে বিলস আয়োজিত জাহাজভাঙা শিল্প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা