ছবি সংগৃহিত
আন্তর্জাতিক

মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ছয় সদস্যের যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৬ জুন) রাতে মন্ত্রিসভার রাজনৈতিক-নিরাপত্তা বৈঠকে এই ঘোষণা দেন তিনি।

ইয়েনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গ্যান্টজের পদত্যাগের পরই এই মন্ত্রিসভা ভেঙে দেয়া হলো। বেনি গান্তজ সরে দাঁড়ানোর পর নেতানিয়াহু সরকারের অতি ডানপন্থী জোটের অংশীদাররা নতুন একটি মন্ত্রিসভা গঠনের দাবি করে।

জাতীয়তাবাদী-ধর্মীয় অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির জোটের নেতাদের নিয়ে একটি নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন। তবে নেতানিয়াহু সে আহ্বান প্রত্যাখান করেছেন।

নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, জরুরিভিত্তিতে যে সরকার গঠন করা হয়েছিল তা এখন আর নেই। তাছাড়া যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তাও এখন অপ্রাসঙ্গিক।

নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করেছেন বলে জানা গেছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে গ্যান্টজ বলেছিলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। সে কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি।

জেরুজালেম পোস্টে জানিয়েছে, নেতানিয়াহু বলেছেন, ‘যুদ্ধকালীন মন্ত্রিসভা গ্যান্টজের সঙ্গে জোট চুক্তিতে ছিল। তার চলে যাওয়ার পর এ মন্ত্রিসভার আর কোনো প্রয়োজন নেই।

যুদ্ধকালীন মন্ত্রিসভায় যারা ছিলেন তাদেরসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে নেতানিয়াহু যুদ্ধের বিষয়ে নিরাপত্তাবিষয়ক পরামর্শ চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা