ছবি: আমার বাঙলা
সারাদেশ

মনোহরদীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় দোকানদারকে জরিমানা

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

মনোহরদী বাজারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানার আদেশ দেন।

২৪ জানুয়ারি, শনিবার ২০২৬ তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক দোকানদারকে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা হয়। অভিযোগের ভিত্তিতে মনোহরদী বাজারে অবস্থিত নিউ রিফাত স্টোরে অভিযান চালান মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।

ক্রেতাদের অভিযোগ, দোকানদারের বক্তব্য এবং প্রাপ্ত প্রাথমিক তথ্য যাচাই করে ভ্রাম্যমান আদালত নিশ্চিত হয় যে দোকানদার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করেছেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় অভিযুক্ত দোকানদারকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামের কারণে তারা বাধ্য হয়ে বেশি দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনছিলেন। সম্মানিত ম্যাজিস্ট্রেটের এই সময়োপযোগী ও সাহসী উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালত নিয়মিত এমন অভিযান পরিচালনা করবেন। এতে অসাধু ব্যবসায়ীদের দৌরত্ব কমবে এবং সাধারণ মানুষ ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা