সংগৃহিত
আন্তর্জাতিক

মঞ্চে ছিঁড়লো জুতা, সেফটিপিন দিয়ে জুড়লেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: চলতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের এপ্রান্ত থেকে ওপ্রান্তে প্রচারে ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। টানা প্রায় দুই মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা ও পথসভা করছেন তিনি। পরনে সেই চেনা শাড়ি ও পায়ে জুতা। এ বেশেই জনসভা করছেন তিনি।

ঝাড়গ্ৰামের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালিপদ সোমেনের সমর্থনে শুক্রবার (১৭ মে) গোপিবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুলের মাঠে জনসভা করেন মমতা। এসময় আদিবাসী সম্প্রদায়ের নিত্য পরিবেশনের জন্য ইন্দ্রনীল সেনকে ডাকেন তিনি।

আদিবাসী নিত্য পরিবেশনের আগেই মুখ্যমন্ত্রী দেখেন তার জুতা ছিড়ে গেছে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার খালি পায়ে যাবো নাকি? একটা সেফটি পিন জোগাড় করো।’ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা তোড়জোড় শুরু করে দেন নতুন জুতা আনার জন্য।

সঙ্গে থাকা সংগীত শিল্পী ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইন্দ্রনীল একটা সেফটি পিনের ব্যবস্থা করো।’ মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে সেফটি পিন নিয়ে আসেন ইন্দ্রনীল। পরে সভা মঞ্চে বসেই জুতায় সেফটি পিন লাগিয়ে সভা চালিয়ে যান তিনি।

পরে সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ওর দোষ কি আছে। জুতার আয়ু শেষ, যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছি। জুতা তো ছিড়বেই।

এ কথা শোনার পর আদিবাসী নারীরাও এগিয়ে এসে ইন্দ্রনীল সেনের কণ্ঠে গাওয়া গানের তালে পা মেলাতে শুরু করেন তারা। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ও নৃত্যের ছন্দে ছন্দে পা মেলান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা