সংগৃহিত
আন্তর্জাতিক
ভারতে লোকসভা নির্বাচন

বোমা হামলা-মারধরে অশান্ত পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলমান লোকসভা নির্বাচনে মঙ্গলবার তৃতীয় দফায় ৯৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোট হওয়ার কথা ছিল ৯৪টি আসনে। কিন্তু সুরাটে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন।

অন্যদিকে মধ্যপ্রদেশের বেতুলে দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে বিএসপি প্রার্থীর মৃত্যুর পর সেখানে তৃতীয় দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে কাশ্মিরের অনন্তনাগ-রাজৌরির ভোটগ্রহণ পিছিয়ে দেয় কমিশন।

মঙ্গলবার যে ৯৩ আসনে ভোট হচ্ছে, সেখানে বিজেপি খুবই শক্তিশালী। গতবার এই ৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৭২টি। গুজরাটের সব আসনে জিতেছিল বিজেপি। সেই গুজরাটে মঙ্গলবার ভোট হচ্ছে।

এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, গোয়া, ছত্তিশগড়, মহারাষ্ট্র, দমন-দিউ, দাদরা নগর হাভেলিতে ভোট হচ্ছে।

পশ্চিমবঙ্গের চারটি আসন মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ দক্ষিণ ও মালদহ উত্তরে ভোট হচ্ছে। দেশের বাকি রাজ্যে ভোট শান্তিতে হলেও পশ্চিমবঙ্গের ভোট সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে।

মুর্শিদাবাদে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। হরিহরপাড়ায় কংগ্রেস সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছে বলে অভিযোগ। জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের বচসা হয়েছে। মালদহে বিজেপি এজেন্টকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ডোমকলে তৃণমূল ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ডোমকলেই সিপিএমের এজেন্টকে মেরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠার পর সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম সেখানে চলে যান।

সেলিম জানান, সিপিএমের এজেন্টকে বের করে দিয়ে তৃণমূলের এক কর্মী সিপিএমের এজেন্ট হিসাবে বসে যান। সেলিম গিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে কাগজপত্র দেখতে চান। সেই এজেন্টকে পরে বের করে দেওয়া হয়। সেলিমের অভিযোগের পর ওই এজেন্টকে গ্রেপ্তার করে পুলিশ।

জঙ্গিপুরে বিজেপির দুই এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। সেখানেও বিজেপি প্রার্থী চলে যান। দলের এজেন্টদের বসানোর দাবি করেন।

পাগলু সেই নাচের ভিডিও নিজেই শেয়ার করলেন মোদি, বললেন— আনন্দ পেলাম

রানিনগরে সিপিএম কর্মীকে মারধর করা হয়। তিনি কয়েক ঘণ্টা কলাবাগানে লুকিয়ে থাকেন বলে অভিযোগ। মালদহ দক্ষিণের একটি বুথে পুলিশ ভোট নিয়ন্ত্রণ করছে বলে বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন।

এদিকে গুজরাটের আমেদাবাদের একটি স্কুলে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভোট দেওয়ার পর বলেন, ‘ভোট দেওয়ার একটা গুরুত্ব আছে। সবাই এই গণতন্ত্রের উৎসবে যোগ দিন।’

মোদি জানিয়েছেন, তিনি এই স্কুলেই বরাবর ভোট দেন। ওই একই বুথে ভোট দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা