ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকান দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। শনিবার নাইজেরিয়া সীমান্তের কাছে অবৈধ জ্বালানির গুদামে এ বিস্ফোরণ ঘটে।

রোববার (২৪ সেপ্টেম্বর) এ তথ্যটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নাইজেরিয়ার সীমান্তের কাছে সেমে-পডজি শহরে অবৈধ জ্বালানির গুদামে এ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩৫ জন নিহত হন। সেইসাথে ঐ অঞ্চল কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সেখানে, গাড়ি, মোটরবাইক ও ট্যাক্সিগুলো জ্বালানি তেল নিতে আসে।

এছাড়াও এ ঘটনায় দেশটির বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসিকিউটর আব্দউবাকি আদামবংগ্লে এক বিবৃতিতে জানান, বিস্ফোরণের ঘটনায় পুরো স্টোর পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে এ ঘটনায় ৩৫ মারা গেছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পেট্রল ভরার সময় আগুনের সূত্রপাত হতে পারে। এতে এক ডজনের বেশি লোক গুরুতর আহত হয়েছেন।

বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চোরাচালান জ্বালানির কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে। নাইজেরিয়ার সাথে বেনিনের সীমান্তে জ্বালানি চোরাচালানে দেশটিতে প্রায়ই এমন ঘটে থাকে।

স্থানীয় এক বাইকচালক জানান, ঘটনাস্থলের কাছেই আমি ছিলাম। সেখানে বিশাল পেট্রোলের ডিপো আছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে তা সঠিক বলতে পারব না।

অপর এক বাসিন্দা বলেন, মানুষ সাহায্যের জন্য চিৎকার করছে। তবে, বিস্ফোরণে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, আহতদের কাছে যাওয়া যাচ্ছিল না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা