ছবি-সংগৃহীত
খেলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড

বৃষ্টির বাগড়ায় প্রথম ওয়ানডে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক: প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। প্রায় দুই ঘণ্টা পরও বৃষ্টি না থামায় খেলা শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় খেলা শুরু হলেও ৪.৩ ওভার পর প্রথম দফায় বৃষ্টি নামে। ২ ঘণ্টা ৮ মিনিট ধরে খেলা বন্ধ থাকার পর ৪২ ওভারে খেলা শুরু হয়। কিন্তু ৩৩.৪ ওভার না হতেই ফের বৃষ্টি বাঁধা দেয়।

বৃষ্টি থেমে যাওয়ায় ২০ মিনিট পর বাংলাদেশ দল আবার মাঠে নামেন। কিন্তু খেলা শুরুর আগে ফের হানা দেয় বৃষ্টি। সেটি এখনো চলছে অবিরাম।

টস হেরে ব্যাটিং করতে নেমে কিউইরা ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোস্তাফিজ। এছাড়া ২ উইকেট নেন নাসুম। কিউইদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান আসে ইয়ংয়ের ব্যাট থেকে। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর), মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই।

বাংলাদেশ একাদশ :

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ :

ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

হাম উপসর্গে শিশুর মৃত্যু আরও ৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

সাফে টানা পঞ্চম মেয়াদ সালাহউদ্দিনের

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বা...

শিশুদের সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা