ছবি-সংগৃহীত
খেলা
ওয়ালটনের পৃষ্ঠপোষকতা

শুক্রবার বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব শুরু

ক্রীড়া ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-বিশেষ শিশু-কিশোরদের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২৩।’

এনএএসপিডি’র আয়োজনে পাঁচটি ডিসিপ্লিনে যেখানে প্রায় ৩০০ জন বিশেষ শিশু-কিশোর অংশ নিবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুইড বাংলাদেশ কার্যলায়ে (৪/এ, ইস্কাটন গার্ডেন, ঢাকা) অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া, সভপতি, সুইড বাংলাদেশ এবং চেয়ারম্যান, আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট। এই সময় আরও উপস্থিত থাকবেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

সুইড বাংলাদেশের কার্যালয়ে দুই দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের পাঁচটি ডিসিপ্লিন হলো-বউচি, ঝুড়িতে বল নিক্ষেপ, টেবিল টেনিস, ক্যারম এবং ব্যাডমিন্টন। বিজয়ীদের করা হবে পুরস্কৃত। এছাড়া অংশ নেওয়া সবাইকে দেওয়া হবে শান্ত্বনা পুরস্কার।

এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৪৯ জনের অব্যাহতির সুপারিশ

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রাকিব হোসেনকে কে...

প্রতিবন্ধকতায় থামবে না প্রতিভা: আইসিটিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব...

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা: আমিনুল হক

শিশুদের সুস্থ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে আরও বিস্ত...

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ, বদলাবে পরিস্থিতি?

কাগজে-কলমে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও কমছে না লোডশেডিং। উল্টো বেশি দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা