বিনোদন

বুবলীর চমক,অন্য রকম জীবন

বিনোদন প্রতিবেদক

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’ শুরু হলো ‘ময়না’ দিয়ে। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত গানটি দিয়ে প্রথমবার একক কোনো মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী।

গানটি প্রকাশের পরপরই দর্শকদের দৃষ্টি কাড়ে। বুবলীর সঙ্গে পারফর্ম করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন আকাশ সেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুবলীর চমক, সঙ্গে জীবন

সিনেমার গানে নাচা বুবলীর জন্য নতুন কিছু নয়। তবে এই প্রথম এককভাবে একটি অডিওভিত্তিক গানের ভিডিওতে পারফর্ম করলেন তিনি। তাও আবার সিনেমার মতো সেট, আলো, পোশাক আর নাচের সঙ্গে পুরোদস্তুর বড় আয়োজনের মধ্য দিয়ে।

বুবলীর ভাষ্যে, ‘এই গানটা শুনেই আমার ভেতরে নাচার তাগিদটা চলে আসে। মনে হয়েছে, এমন একটি গানে স্টেজ পারফর্ম টাইপের ভিডিও আমারও থাকা উচিত ছিল। গানটি মুক্তির পর দর্শকদের ভালোবাসা আর উচ্ছ্বাস দেখে আমি সত্যিই মুগ্ধ।’

শরাফ আহমেদ জীবন মূলত নির্মাতা হলেও এ গানে পারফর্ম করে সবাইকে চমকে দিয়েছেন। একেবারে নতুন এক রূপে হাজির হয়েছেন তিনি। জীবন বললেন, ‘বুবলীর সঙ্গে এমন একটি পারফরম্যান্সে যুক্ত হয়ে আমি ভীষণ আনন্দিত। গানটির সঙ্গে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন দর্শকদের রেসপন্স দেখে মনে হচ্ছে, আমাদের পরিশ্রম সফল হচ্ছে।’

গানটির মূল শিল্পী চ্যানেল আই সেরা কণ্ঠের বিজয়ী গায়িকা কোনাল। আসিফ ইকবালের লেখা যেসব সিনেমার গানগুলোতে এর আগে কণ্ঠ দিয়েছেন তিনি ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’-সবই ছিল রোমান্টিক ধাঁচের। আর ‘ময়না?’ পার্টি বিট, নাচের তালে তালে গাওয়া এক অন্য রকম সংযোজন। কোনাল বললেন, ‘আসিফ ভাই সাধারণত রোমান্টিক গান লেখেন, কিন্তু “ময়না”একেবারে ভিন্ন। গাওয়ার সময়ই টের পেয়েছিলাম, এই গানটা শ্রোতাদের নাড়া দেবে। মুক্তির পর প্রথম দিনেই যে রেসপন্স এসেছে, তাতে মনে হচ্ছে, গানটি অনেক দূর যাবে।’

আড়ম্বর আয়োজন

গানটির কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন তানিম রহমান অংশু। অংশু বললেন, ‘আমরা এই গানে কোনো কিছুতেই কমতি রাখিনি। সিনেমার গানের মতো বাজেট ও প্রস্তুতিতে এটা বানিয়েছি। পুরো দল খুব পরিশ্রম করেছে। সবার চেষ্টা একসঙ্গে কাজ করেছে বলেই এমন রেসপন্স পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘“লোকাল বাস”, “বিয়াইনসাব”, “গার্লফ্রেন্ডের বিয়া”-গানচিলের যেসব গান দর্শকপ্রিয়তা পেয়েছে, “ময়না” সেই ধারারই নতুন সংযোজন।’

গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল জানালেন, ‘আমরা মূলত বাংলা গানকে নতুন করে গড়তে চাই। “বাংলা অরিজিনালস” প্রজেক্ট সেই উদ্যোগেরই অংশ। “ময়না” দিয়ে সেই যাত্রা শুরু হলো। আমি বিশ্বাস করি, নতুন ঘরানার গান হিসেবে এটা দর্শকশ্রোতার হৃদয় জয় করতে পারবে।’

ভিডিওটি প্রকাশের পর থেকে ইউটিউব, ফেসবুকসহ নানা মাধ্যমে গানটি ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকে কমেন্ট করেছেন, ‘এটাই বুবলীর বেস্ট পারফরম্যান্স’, ‘জীবনকে চিনতেই পারিনি’, ‘গানটায় আলাদা একটা ভাইব আছে’, ‘বাংলা গানের নতুন ধারা’। সব মিলিয়ে বলা যায়, ‘ময়না’ দিয়ে গানচিল শুধু একটি গান নয়, শুরু করল এক নতুন জার্নি, যেখানে বাংলা মৌলিক গান পাবে নতুন রূপ, নতুন ছন্দ আর নতুন দর্শকপ্রিয়তা। আর এ যাত্রার প্রথম তারকা শবনম বুবলী।

আমারবাঙলা/ জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম...

পাহাড়ি ঢলে টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

দুই দিনের টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বিভ...

সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সা...

‘মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে’

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা