দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

বিশ্ব শান্তি ও সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুরে মহানাম যজ্ঞ শুরু

দিনাজপুর প্রতিনিধি

বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগে সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুর সুইহারী ওঁ দয়ানন্দ শ্রীশ্রী গৌরী গৌরাঙ্গ আশ্রমে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও পদাবলি কীর্তন শুরু হচ্ছে। এই মহোৎসব চলবে পাঁচ দিনব্যাপী, ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত।

রবিবার (১১ মে), (২৭ বৈশাখ) রাত্রি ৮টায় শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। অধিবাসে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, মঙ্গলঘট স্থাপন ও পূজা-অর্চনাসহ কীর্তন পরিবেশিত হবে। শ্রীমদ্ভগবদগীতা পাঠ করবেন শ্রী কেশব চন্দ্র মহন্ত, সুইহারী আশ্রম, দিনাজপুর।

সোমবার (১২ মে), (২৮ বৈশাখ) ভোরে শ্রীশ্রীকৃষ্ণের ফুলদোলযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন। টানা তিন দিন (১২-১৪) ভোর থেকে রাত পর্যন্ত হরিনাম সংকীর্তনের ধ্বনি ভাসবে আশ্রম চত্বরে। ১৫ মে (৩১ বৈশাখ) অনুষ্ঠিত হবে কুঞ্জভঙ্গ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ। এদিন থেকে শুরু হবে বিশেষ পদাবলী কীর্তন, যা চলবে ১৫ ও ১৬ মে দুই দিনব্যাপী।

বিশিষ্ট কীর্তন সম্প্রদায়গুলোর পরিবেশনায় নাম সুধা উপভোগ করবেন ভক্তরা। কীর্তন পরিবেশনায় অংশ নেবেন-দেবনারায়ণ সম্প্রদায় (সাতক্ষীরা), নব বিমলকৃষ্ণ সম্প্রদায় (নেত্রকোনা), গোপাল সংঘ (হবিগঞ্জ), দীপুশ্রী সম্প্রদায় (মহিলা) (গোপালগঞ্জ), কৃষ্ণ ভক্ত সম্প্রদায় (কুড়িগ্রাম), শ্রীহরি সম্প্রদায় (ডোমার, নীলফামারী)। বিশেষ আকর্ষণ হিসেবে পদাবলী কীর্তনে অংশ নেবেন শ্রীমতী শতরূপা হালদার (রাজশাহী)। এই ২৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান কলিযুগে সকল জীবের মুক্তি ও বিশ্ব শান্তির জন্য উৎসর্গ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রমেশ চন্দ্র দাস বলেন, এই যজ্ঞানুষ্ঠান আমাদের এলাকার ঐতিহ্য ও ভক্তিমূলক পরিবেশকে জাগ্রত করে। হরিনামের ধ্বনি মনকে শান্তি দেয় এবং বিশ্বশান্তি ও কল্যাণের বার্তা বহন করে। এমন আয়োজন আমাদের জন্য ভগবানের বিশেষ আশীর্বাদ।

ওঁ দয়ানন্দ শ্রী শ্রী গৌরী গৌরাঙ্গ আশ্রম সুইহারী দিনাজপুরের পক্ষে সভাপতি মানব কুমার পাল (মানু) এবং সাধারণ সম্পাদক ফণীভূষণ দাস, আশ্রম কর্তৃপক্ষ এবং আয়োজক কমিটি কৃষ্ণ ভক্তবৃন্দদের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা