সংগৃহীত
সারাদেশ

প্রকৃতি দেখতে চীনা যুবক বাংলাদেশে, অতঃপর বিয়ে

ভোলা প্রতিনিধি

বিশ্ব এখন গ্রামের মতো- গ্রামের এক পাড়া অন্য পাড়ার সঙ্গে যেমন খেলাধুলা, বিয়ে এখন স্বাভাবিক ঘটনা। তেমনি বিশ্ব গ্রামের ক্ষেত্রেও বিষয়গুলো প্রতিনিয়ত প্রচলিত হয়ে যাচ্ছে। প্রেমের টানে বিদেশ থেকে বাংলাদেশে আসার কথা নতুন নয়। তবে এবার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ভোলায়। অনলাইন বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশে এসে ওই বন্ধুর বোনের প্রেমে পড়েছেন এক চীনা যুবক। পরে দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে হয় তাদের।

ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শরীফ খাঁ বাজার এলাকার বাদশা চেয়ারম্যান বাড়িতে চীনা ওই যুবকের সঙ্গে বাংলাদেশি মেয়ের বিয়ে হয়। ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পরলে পুরো জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দূরদূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা চীনা জামাইকে এক নজর দেখতে ছুটে আসছেন ওই বাড়িতে।

জানা যায়, ভোলার মো. রনি নামে এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউচ্যাটে পরিচয় হয় ইরিছা চং ওরফে মাওয়েন হুয়া নামে ওই চীনা যুবকের। রনির কাছে বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের কথা শুনে ঘুরতে আসেন তিনি। ঢাকায় ঘোরা শেষে ভোলায় রনিদের বাড়িতে আসেন। কয়েক দিন থাকার পর বন্ধুর বোনকে দেখে তার প্রেমে পড়েন ওই চীনা যুবক। পরে উভয় পরিবারের সম্মতিতে ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিদিনই ওই বাড়িতে চীনা জামাইকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

মো. রনি জানান, ইরিছা চং ওরফে মাওয়েন হুয়া চীনের লুনজু শহরে মুসলিম পরিবারের সন্তান। তার বাবার নাম মেছউধা। তিনি ওই শহরের শহরের একটি মাদরাসায় পড়াশোনা করেন। প্রায় দুই বছর আগে ইউচ্যাট নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় ইরিছার। দীর্ঘদিন তিনি তার কাছে বাংলাদেশের বিষয়ে জানতে চান। বাংলাদেশের অপরূপ সৌন্দর্য তুলে ধরেন তিনি। এক সময় ইরিছা বাংলাদেশে ঘুরতে আসতে আগ্রহী হন। রনি তাকে ঘোরার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও জানান, গত ১১ এপ্রিল চীন থেকে ঢাকায় আসেন ইরিছা। ঢাকায় কয়েকদিন ঘোরার পরে তাকে তাদের গ্রামের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ করলে রাজি হন ইরিছাও। পরে তাকে নিয়ে ১৬ এপ্রিল ভোলায় গ্রামের বাড়িতে আসেন।

রনি জানান, তাদের বাড়িতে কয়েক দিন থাকার পর তার ছোট বোন নাবিয়া আক্তারকে ভালো লাগে ইরিছার। নাবিয়াকে বিয়ে করার জন্য পরিবারকে প্রস্তাব দেন। পরে উভয় পরিবারের সম্মতিতে গত ৪ মে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। আগামী ১৫-২০ দিন পর তার বোনকে নিয়ে চীন ফিরে যাবেন ইরিছা। রনিও সঙ্গে যাবেন বলে জানান।

চীনা যুবক ইরিছা চং ওরফে মাওয়েন হুয়া জানন, তিনি বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। পরে বন্ধু রনির সঙ্গে তার গ্রামের বাড়িতে এসেছেন। তার কাছে গ্রামের পরিবেশ অনেক পছন্দ হয়েছে। এরপর নাবিয়াকে তার ভালো লাগতে শুরু করে। একপর্যায়ে তিনি নাবিয়ার প্রেমে পড়েন। প্রথমে নাবিয়ার পরিবার বিয়েতে রাজি ছিল না। পরে দুই পরিবারই রাজি হয়েছে। এরপর ১০ লাখ টাকা কাবিনে বিয়ে হয়।

ইরিছা বলেন, ‘আমি আশা করছি স্ত্রী নাবিয়াকে সারাজীবন সুখে রাখতে পারবো। যতদিন বাঁচবো নাবিয়াকে নিয়েই বাঁচবো।’

নাবিয়া আক্তার বলেন, ‘ইরিছা আমাকে পছন্দের বিষয়ে রনি ভাইয়ের কাছে বলেছেন। পরে রনি ভাই মা-বাবার কাছে বলেন। প্রথমে সবাই রাজি ছিল না। পরে তারা ইরিছার খোঁজখবর নেন। ইরিছা কী সত্যি মুসলিম কিনা সে ব্যাপারেও নিশ্চিত হন তারা। এরপর ইরিছার মা-বাবা ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আমার পরিবার। একপর্যায়ে উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবার ইরিছাকে ভালো ছেলে মনে করে বিয়ে দিয়েছে। আমিও খুশি ইরিছাকে বিয়ে করতে পেরে। এই কয়দিনে আমিও নিশ্চিত হয়েছি সে আসলেই একজন ভালো ছেলে।

নাবিয়া জানান, তিনি এইচএসসি পাশ করার পর অনার্সে ভর্তির জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন যেহেতু বিদেশি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে তাই সুযোগ হলে চীনে গিয়ে পড়াশুনা চালিয়ে যাবেন।

নাবিয়ার চাচাতো ভাই মো. জুয়েল ও মো. রায়হান জানান, তারা চীনা দুলাভাই পেয়ে অনেক খুশি। এতদিন অন্যান্য জেলায় বিদেশি জামাইয়ের কথা শুনেছেন। এখন তারাই পেয়েছেন বিদেশি দুলাভাই।

তারা আরো জানান, বোনের বিয়েতে তারা অনেক আনন্দ করেছেন। নাচ-গানও করেছেন। কিন্তু দুলাভাই বাংলা বুঝেন না। এছাড়াও তাদের বাড়িতে প্রতিদিনই শত শত লোকজন জড়ো হন বিদেশি দুলাভাইকে একনজর দেখতে।

ওই বাড়িতে ঘুরতে আসা মো. ফিরোজ মিয়া ও আনোয়ার হোসেন জানান, তারা ভোলা শহর থেকে এসেছেন চীনা জামাইকে এক নজর দেখতে। তাদের জন্য দোয়াও করেছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা