বিনোদন

সালমান প্রতিদিন কতটুকু ভাত খান

বিনোদন ডেস্ক

সালমান খান সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন মৌসুমের প্রথম পর্বে হাজির হয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। এদিন সালমান ছিলেন দারুণ মুডে, ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। কথা প্রসঙ্গে তিনি জানান, নিজের প্রতিদিনের ডায়েট সম্পর্কেও।

শো চলাকালীন নভোজিৎ সিং সিধুর সঙ্গে আলাপচারিতায় সালমান বলেন, ‘আমার বাবা, মাশাআল্লাহ, আজও প্রতিদিন সকালে হাঁটতে যান। তিনি বলেন, “আমার ক্ষুধা আগের মতো নেই।” কিন্তু তাঁর খাওয়ার বহর শুনলে অবাক হতে হয়-২-৩টা পরোটা, ভাত, মাংস, তারপর মিষ্টি-দিনে দুবার! তাঁর একটা আলাদা রকম মেটাবলিজম আছে।’

সালমান খানের বাবা সেলিম খানের বয়স এখন ৮৯। এই বয়সেও তিনি নিয়মিত হাঁটার অভ্যাস বজায় রেখেছেন। সালমান বলেন, ‘আমরা খুব গর্বিত যে আমাদের এমন একজন বাবা আছেন, যিনি আজও নিজের শরীরের জন্য লড়াই করে যাচ্ছেন।’

এরপর নিজের ডায়েট সম্পর্কে বলতে গিয়ে সালমান খান বলেন, ‘আমি যা-ই খাই না কেন, বেশি খাই না। ধরুন, এক চামচ ভাত বা খুব বেশি হলে দেড় চামচ, সঙ্গে সবজি, আর তার সঙ্গে চিকেন, খাসির মাংস অথবা মাছ।’

শুধু নিজের ডায়েট নয়, বলিউডে ফিটনেস সংস্কৃতি প্রসারেও নিজের ভূমিকা স্মরণ করেন সালমান। তিনি বলেন, ‘আমি বলিউডে প্রথম দিককার অভিনেতাদের মধ্যে একজন, যে কিনা জিম কালচার জনপ্রিয় করে তোলে। আজ যখন ধর্মেন্দ্রজির মতো কিংবদন্তি অভিনেতাদের এখনো ফিটনেস মেনে চলতে দেখি, তখন ভালো লাগে।’

সালমান খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকান্দার’ বক্স অফিসে তেমন সফলতা পায়নি। সালমান এখন ব্যস্ত অপূর্ব লাখিয়ার নতুন সিনেমার প্রস্তুতি নিয়ে। পাশাপাশি ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়েও কবীর খানের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা গেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা