সংগৃহীত
সারাদেশ

বিজ্ঞান যেন মানবতার বিরুদ্ধে না যায়- লক্ষ্মীপুরের ডিসি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, মানবতা ও পরিবেশের বিরুদ্ধে যায়, এমন আবিস্কার করা যাবে না। আবিষ্কার করতে হবে যা মানবতার জন্য কল্যাণকর হয়। কোনভাবেই যেন বিজ্ঞান ও প্রযুক্তি মানবতার বিরুদ্ধে না যায়।

লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১৯ মে) সকালে জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খ্রীসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, জেলা প্রেসক্লাবের সভাপতি (সাবেক) আ.হ.ম মোস্তাকুর রহমানসহ আরো অনেকে।

বিজ্ঞান মেলায় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, বিজ্ঞান-প্রযুক্তি ব্যবহার করে অনেকেই বোমা ও মরনাস্ত্র আবিস্কার করেছে। যার সুফলের চেয়ে কুফলই বেশি। এজন্য এমন আবিষ্কার করতে হবে, যা পরিবেশ-মানবতা এবং দেশের জন্য মঙ্গলজনক।

শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে ডিসি বলেন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। নতুন নতুন আবিস্কারে মনোনিবেশ করতে হবে। মনে রাখবে, যে দেশ যত বেশি বিজ্ঞান-প্রযুক্তিতে সমৃদ্ধ হবে; সে দেশ তত বেশি উন্নতি করতে পারবে।

আলোচনা সভার পূর্বে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে জেলার বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্টগুলো পরিদর্শন করেন তারা।

উল্লেখ্য, লক্ষ্মীপুরের ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবন ছাড়াও কুইজ প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড এর আয়োজন করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা