সংগৃহিত
জাতীয়

বৃহস্পতিবার বিজিপিসহ ৩৩০ জনকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা জান্তার ৩৩০ জন সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে দেশটির কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে।

এদিন কক্সবাজারের ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে তাদেরকে হস্তান্তর করা হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির বার্তায় বলা হয়েছে, আগামীকাল সকাল ৮টায় কক্সবাজার নৌবাহিনী জেটিঘাট থেকে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে দেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ দেশটির ৩৩০ জন নাগরিককে তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত মঙ্গলবার বলেছেন, মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানো হবে ১৫ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি রাতে মিয়ানমারে বিদ্রোহীরা বিজিপির একটি ফাঁড়ি দখল করে নিলে পরদিন সকালে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ১৪ সদস্য। এর তিনদিন পর সেই সংখ্যা বেড়ে ৩৩০ জনে পৌঁছে। তাদের অনেকে আহত হয়ে আসেন। তাদের চিকিৎসা সেবা প্রদান, জামা-কাপড় এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা