সংগৃহিত
জাতীয়

বাড়ছে মোবাইল ফোনে কথা বলার খরচ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে মোবাইল ফোনের কলরেটের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে গ্রাহকদের মোবাইল ফোনে কথা বলার খরচও বাড়ছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

এছাড়াও প্রতিটি সিম কার্ড/ই-সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। আগে মোবাইল ফোনের কলরেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো। এখন নতুন করে আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জ দিতে হবে।

নতুন করে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোয় একজন গ্রাহক এখন ১০০ টাকার রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন। বাজেট ঘোষণার পরপরই নতুন এ শুল্ক হার কার্যকর হবে বলে মোবাইল ফোন অপারেটরদের পক্ষে জানানো হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

রাজশাহীর অতিরিক্ত ডিআইজি'র ঈশ্বরদীর কেপিআইভুক্ত স্থাপনা পরিদর্শন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে চিহ্নিত পাবনার ঈশ্বরদীর মুলাডু...

২৮তম জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জা...

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাত ৮টার পর প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্...

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের চেয়েও বেশি, প্রায় পাহাড়...

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

লাইফস্টাইল
বিনোদন
খেলা