ছবি-সংগৃহীত
সারাদেশ

বাস-জীপ সংঘর্ষে হতাহত ৩১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় শা‌ন্তি প‌রিবহনের যাত্রীবাহী বাসের সাথে কলা বোঝাই চাঁ‌দের গা‌ড়ির মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ১ জন নিহত এবং ৩০ জন আহত হ‌য়ে‌ছেন। এবং শান্তি পরিবহনের চালক পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ অ‌ক্টোবর) উপ‌জেলার সদর ইউনিয়নের ব‌্যাঙমারা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

জানা গেছে, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা নৈশ কোচ শা‌ন্তি প‌রিবহন ও খাগড়াছ‌ড়ি থে‌কে কলা বোঝাই করে ছে‌ড়ে আসা চাঁদের গা‌ড়ির সাথে ব্যাঙমারা এলাকায় মু‌খোমু‌খি সংঘর্ষে ঘটনাস্থলে চাঁ‌দের গা‌ড়ির চালক নিহত হয়।

নিহত মো. ইব্রাহীম খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া এলাকার বাসিন্দা মো. আমির হামজার ছেলে। এ সময় শা‌ন্তি প‌রিবহ‌নে থাকা ৩০ জন যাত্রী আহত হয়।

এলাকাবাসী আহত‌দের দ্রুত উদ্ধার ক‌রে খাগড়াছ‌ড়ি আধুনিক জেলা সদর হাসপাতা‌ল ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে। এ সংঘ‌র্ষে শা‌ন্তি পরিবহ‌নের সামনের একাংশ আং‌শিক ক্ষতি হলেও চাঁ‌দের গা‌ড়িটি ধুম‌ড়ে-মুচড়ে যায়।

এ সময় ঢাকা-খাগড়াছ‌ড়ি আঞ্চ‌লিক মহাসড়‌কের উভয় দি‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থ‌লে ছুটে যায় মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ। পরে তারা উভয় দিকের যান চলাচলের স্বাভা‌বিক করেন।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে সান নিউজকে জানান, শু‌নে‌ছি চাঁ‌দের গা‌ড়ি চালক নিহত হ‌য়ে‌ছে।

আমরা ঘটনাস্থ‌লে‌ পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আহ‌তদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি করে। এ বিষয়ে অত্র থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা