সংগৃহিত
বাণিজ্য
জাতীয় ভোক্তা অধিকার

বাণিজ্য মেলায় নজর, অভিযোগ পেলেই ব্যবস্থা

বাণিজ্য ডেস্ক: রাজধানীতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠেছে। গত ২১ জানুয়ারি দেশের বৃহৎ এ মেলার পর্দা ওঠার পর ক্রমে বাড়ছে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোক্তাদের থেকে অতিরিক্ত অর্থ অদায়ের অভিযোগ কিছুটা কম হলেও মেলা জুড়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর নজরদারি রয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছে ভোক্তা অধিকার।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ঢাকার পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলার বিভিন্ন স্টল ও ভোক্তা অধিদপ্তরের অভিযোগ কেন্দ্র ঘুরে এ তথ্য জানা যায়।

বাণিজ্যমেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, ভোক্তারা অভিযোগ করলেই আমাদের টিম রেসপন্স (পদক্ষেপ) করছে। অনেক সময় টিম এভেইলেবল না থাকলে আমরা পরবর্তী শিডিউলে অভিযোগগুলো আমলে নিচ্ছি। গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দুজন ভোক্তা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা সে প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছি।

ভোক্তারা সচেতন হয়ে অভিযোগ করলেই প্রতিকার পাবেন জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত দাম নিলে অবশ্যই ক্যাশ মেমো সঙ্গে নেবেন।

এদিকে ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১০ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, নিম্নমানের পণ্য সরবরাহ, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি, ক্রেতা হয়রানি, অনুমতি ও আমদানিকারক এর তথ্য না থাকা বিদেশি পণ্য বিক্রির অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে এসব প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সতর্কও করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তর বরাবর অভিযোগ করতে যেসব তথ্য প্রয়োজন:

অভিযোগের পূর্ণ বিবরণ, অভিযোগকারীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, পেশা ও মোবাইল নম্বর। জাতীয় পরিচয়পত্র ও ইমেইল এড্রেস (যদি থাকে)। অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা। প্রমাণস্বরুপ ক্রয়ের ভাউচার বা রশিদ অবশ্যই দিতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা