জাতীয়

বাংলাদেশের জুলাই আন্দোলনকারী নিউটন দাস ভারতের ভোটার!

নিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এক বিস্ময়কর তথ্য। ‘জুলাই বিপ্লব’ নামে বাংলাদেশে পরিচিত ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ‘নিউটন দাস’ নামে এক যুবককে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় পাওয়া গেছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু।

নিউটন দাস পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের ভোটার। এলাকাটি সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চল। ২০২৩ সালের ৫ আগস্ট বাংলাদেশের সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই তরুণের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে তাকে ঢাকার রাস্তায় লাঠি হাতে বিক্ষোভরত অবস্থায় দেখা যায়।

তবে নিউটন দাস নিজেকে ভারতের নাগরিক বলেই দাবি করছেন। তিনি এক ভিডিও বার্তায় বলেন, পৈতৃক সম্পত্তির জটিলতা মেটাতে আমি ২০২৪ সালে বাংলাদেশে যাই এবং হঠাৎ করেই আন্দোলনের মধ্যে জড়িয়ে পড়ি। আমি ২০১৪ সাল থেকে কাকদ্বীপের ভোটার। ২০১৭ সালে ভোটার কার্ড হারিয়ে ফেলি, পরে ২০১৮ সালে স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় নতুন কার্ড পাই।

নিউটনের এক চাচাতো ভাই তপন দাস সংবাদমাধ্যমকে বলেন, নিউটনের জন্ম বাংলাদেশে। সে মহামারির পর এখানে জমি বিক্রি করতে এসেছিল, তারপর আর ফেরেনি। সে দুই দেশেই ভোট দিয়েছে। দুই দেশে ভোটার তালিকায় নাম লেখানো তারই ভুল।

এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বিজেপি এ ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন, লাখ লাখ বাংলাদেশি এখন পশ্চিমবঙ্গের ভোটার। নিউটনের ঘটনা এরই প্রমাণ। তিনি দাবি করেন, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ শেখও মুর্শিদাবাদের ভোটার তালিকায় ছিলেন।

বিজেপি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাংলাদেশের কোটা আন্দোলনের সময় যাকে লাঠি হাতে দেখা গিয়েছিল, সেই নিউটন দাসই এখন কাকদ্বীপের নিবন্ধিত ভোটার। এটি ‘এগিয়ে বাংলা’ মডেলের আরেকটি উজ্জ্বল উদাহরণ।

তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও অবৈধ অনুপ্রবেশ রোধের দায়িত্ব বিএসএফ ও কেন্দ্রীয় সরকারের। কেউ স্থল, নৌ বা আকাশপথে প্রবেশ করুক না কেন, সেটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীরই দেখার বিষয়। রাজ্য প্রশাসন তার দায়িত্ব যথাযথভাবেই পালন করে। কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব এড়িয়ে গেলে আমরা দোষী হতে পারি না।

নিউটন দাস আসলে কে-বাংলাদেশি না ভারতীয়, কিংবা তার দুই দেশে ভোটার হওয়াটাই বা কীভাবে সম্ভব হলো? এসব প্রশ্নের এখনও কোনো স্পষ্ট উত্তর মেলেনি। তবে এই ঘটনা ভারতের নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে ভোটার তালিকা কতটা নির্ভরযোগ্য, সেই প্রশ্ন আরো জোরালো হয়েছে বলেও দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা