ছবি: সংগৃহীত
সারাদেশ

বসতঘরে দুর্বৃত্তের আগুনে শিশুর মৃত্যু, চার দিন পর বিএনপি নেতার মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার বসতঘরে দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে শিশু আয়েশা আক্তার বিনতি (৮) নিহত হওয়ার ঘটনায় চার দিন পর মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আগুনে গুরুতর আহত বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় মামলাটি করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ লক্ষ্মীপুর পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি তালা বন্ধ অবস্থায় এবং একটি খোলা ছিল। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর কোনো আলামত এখনো পাওয়া যায়নি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার মেয়ে আয়েশা আক্তার বিনতি (৮) নিহত হয়। এ ঘটনায় বেলাল হোসেনসহ তার আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হন।

এর মধ্যে স্মৃতি প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে, বিথির শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হয়। চিকিৎসা শেষে সে বর্তমানে পরিবারের সঙ্গে রয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা