সংগৃহিত
বিনোদন

ফের বিয়ে করছেন স্বাগতা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী, উপস্থাপিকা ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা প্রথম সংসারের বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। চলতি মাসের শেষের দিকেই বিয়ে করবেন তিনি। বিয়ের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

জানা গেছে, পাত্রের নাম ড. হাসান আজাদ। জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। বর্তমানে পেশায় একজন ব্যবসায়ী তিনি।

স্বাগতা জানালেন, এ মাসের শেষ সপ্তাহে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ঢাকায় হবে বিয়ের অনুষ্ঠান। এরই মধ্যে বিয়ের কার্ড পাঠানো শুরু হয়েছে শুভাকাঙ্ক্ষীদের কাছে। চূড়ান্ত করা হয়েছে ভেন্যুও।

হাসানের সঙ্গে কীভাবে পরিচয় জানতে চাইলে এই অভিনেত্রী জানান, ‘আমাদের সম্পর্কটা কিভাবে যে হয়ে গেল বুঝতেই পারিনি। ২০২২ সালে হাসান দেশে মাত্র এক মাস ছিল। তখন গান নিয়েই বেশি কথা হতো। গত বছর ওর বাবা মারা গেলে যখন সিদ্ধান্ত নিল বাংলাদেশেই থাকবে, তখন ধীরে ধীরে আমাদের সম্পর্কের গভীরতা বাড়ে। পরিবারের সিদ্ধান্তেই আমরা বিয়ে করতে যাচ্ছি।’

প্রসঙ্গত, প্রায় ৭ বছরের প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন জিনাত সানু স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর থেকে সিঙ্গেল ছিলেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল গঠন করেছিলেন। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবামও প্রকাশ করেছিলেন। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা