সংগৃহিত
বিনোদন

ভালোবাসা ভাগাভাগি হয়ে গেছে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। অনেকদিন ধরে শোনা যাচ্ছিল, ওপার বাংলার সিনেমায় কাজ করবেন তিনি। এবার ‘ফ্ল্যাশব্যাক’ নামে একটি সিনেমায় যুক্ত হয়ে শুটিং শুরু করেছেন এই নায়িকা। কলকাতায় সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে। পরবর্তী দৃশ্যধারণের কাজ হবে ডুয়ার্সে।

রোববার (১৪ জানুয়ারি) ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় নির্মাতা রাশেদ রাহা, অভিনেতা কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস, বুবলীসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এ সিনেমার মাধ্যমে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন বুবলী। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। সেই সঙ্গে নিজেকে সৌভাগ্যবতী মনে করছেন এই অভিনেত্রী।

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখী হয়ে বুবলী বলেন, ‘২০২৪ সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টলিউড ইন্ডাট্রির সিনেমা দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম সিনেমা। এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি স্যার ও সৌরভ দাস দাদার মতো অভিনেতা। এটি পরিচালনার দায়িত্বে আছেন রাশেদ রাহা। এমন একটি সিনেমায় কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে, বিশেষ কিছুই হতে যাচ্ছে।’

বুবলীর কথায়, ‘বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত। যদিও আমাদের একই ভাষা কিন্তু দুই বাংলাতেই মিষ্টি-দুষ্টু একটা ভাব আছে। আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। বাংলাদেশ-কলকাতায় আমরা মিলেমিশে একাকার। ঢাকা থেকে কলকাতা আসতে ৩০-৪০ মিনিট লাগে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড, নিয়ম-কানুন, ভিসা— এতকিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হত। অবশ্য এটাতে কিছু করার নেই। কারণ, দেশের জায়গা থেকে মেইনটেইন করতে হয়। তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা