ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে ছাত্র হত্যা মামলায় দুই আইনজীবীর আত্মসমর্পণ

ফেনী প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় ফেনী জজ আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার ও এডভোকেট ছোটন কংশ বণিক।

উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার (২২ এপ্রিল) তারা জেলা আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আগামী ২৯ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

এ ছাড়াও মামলার এজাহারে উল্লিখিত ঘটনার দিন দুই আসামির অবস্থান কোথায় ছিল তা নির্ধারণ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে আদালত নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট ছোটন কংশ বণিক ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকান্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা মামলার আসামি হিসেবে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আদালত জামিনের মেয়াদ ২৯ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেন এবং সেই দিনই জামিনের বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, আদালত জামিনের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। জামিনের মেয়াদ ২৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। একইদিন আবার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা