পরিবেশ

ফুলবাড়ীতে বিষাক্ত গ্যাসে পরিবেশের ক্ষতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের ভাটপাইল এলাকার তামিম হ্যাচারী এন্ট্রারপ্রাইজ নামের মুরগির খামারের বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষির ফসলের ক্ষতিপূরণসহ পরিবেশ রক্ষার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

আজ রবিবার (৯ মার্চ) সকাল ১১ টায় তামিম হ্যাচারী এন্ট্রারপ্রাইজ নামের মুরগির খামারের প্রধান ফটকের সামনে এলাকাবাসী ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম, কামাল পাশা, সাইদুর রহমান, ৪নং বেতদীঘি ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. আনিছুর রহমান, বর্গাচাষী মো. সাইদুল ইসলাম, ক্ষতিগ্রস্ত ফসলের জমির মালিক আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ, মো. শাকিল, মোজাম্মেল হক, মতিয়ার রহমান, মো. শাহজাহান, মো. রফিকুল, তহির উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, তামিম হ্যাচারী এন্ট্রারপ্রাইজ নামের মুরগির খামারটি প্রতিষ্ঠার পর থেকে মুরগির বিষ্টার দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিষাক্ত গ্যাসের কারণে এলাকার কৃষি জমিতে বিরুপ প্রভাব পড়েছে। এতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মকভাবে বিপর্যয় ঘটেছে। বিষয়টি নিয়ে খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে এলাকাবাসীর সঙ্গে কোনো প্রকার কথা না বলে নিজ খেয়ালখুশি মতো ক্ষমতার দাপটে ফসলের ক্ষতিসহ পরিবেশ ধ্বংস করে চলেছেন খামার কর্তৃপক্ষ।পরিবেশ ও ফসলের ক্ষতিকারণ গ্যাস নিঃসরণ বন্ধসহ ক্ষতিগ্রস্ত কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। তবে এ ব্যাপারে আগামীতে জেলা প্রশাসকের কাছে একটি স্মরকলিপি প্রদান করা হবে।

এ ব্যাপারে তামিম হ্যাচারী এন্ট্রারপ্রাইজ নামের মুরগির খামারের ইনচার্জ মো. মমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে মানববন্ধন করার আগ পর্যন্ত কোনো ধরনের ক্ষতির কথা শোনা যায় নি। তবে প্রতিষ্ঠানের মালিককে বিষয়টি জানানো হয়েছে। তিনি এসে ক্ষতির বিষয়গুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার নিয়ে বিরোধে হত্যাকাণ্ড

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

ক্লান্তি কাটানোর ৭ প্রাকৃতিক উপায়

বিকেল গড়াতেই কি আপনার শরীরে ক্লান্তি ভর করে? দিনের শেষে ক্লান্ত অনুভব করা স্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা