সংগৃহিত
রাজনীতি
মানবাধিকার দিবস

প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে সকাল থেকেই বিএনপির হাজারও নেতাকর্মী ওই এলাকায় জড়ো হন।

দলটি জানিয়েছে, এ ছাড়া বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরতে বিরোধী দলের সব জেলা শাখা একই দিনে একই ধরনের কর্মসূচি পালন করছে।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে তারা এই কর্মসূচি সফলভাবে পালন করতে চান।

সরকারি সংস্থা কর্তৃক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গুমের শিকারদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এক সমাবেশের আয়োজন করে।

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার।’

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা