বিনোদন

প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেললেন গোমেজ

আমার বাঙলা ডেস্ক

তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু। এবার সেলেনা গোমেজকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

প্রথম ছবিতে সেলেনার আঙুলে ঝলমলে হিরের আংটি স্পষ্ট। দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন তিনি। তৃতীয় ছবিতে হাসিতে ভরা মুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন। আর চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ধরে রেখেছেন ক্যামেরায়।

পোস্টের ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘ফরএভার বিগিনস নাও।’ মন্তব্যে বেনি রসিকতা করে লিখেছেন, ‘ওয়েট...এটা তো আমার স্ত্রী।’

এর আগে গত জুলাইতে নিজের ৩২ তম জন্মদিনে সেলেনা তাঁর প্রেমিক বেনির প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন। হলুদ পোশাকে সজ্জিত সেলেনা জন্মদিন উদ্যাপনের ছবিতে পাম গাছের নিচে বেলুন দিয়ে লেখা ‘হ্যাপি বার্থডে সেলেনা’ শেয়ার করেন।

একটি ছবিতে সেলেনার গলায় ছিল বেনির নামাঙ্কিত চেইন, যা ছিল বেবি গোল্ড ব্র্যান্ডের ডায়মন্ড গথিক ওল্ড ইংলিশ ইনিশিয়াল চার্ম। সেলেনা ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার জীবনের ভালোবাসা।’

সেলেনা ও বেনির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সেলেনা তখন ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। ২০১৯ সালে একটি গানে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বর্তমানে সেলেনা ও বেনি তাঁদের সম্পর্ক নিয়ে খুবই সুখী। ভক্তরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা