ছবি-সংগৃহীত
বিনোদন

প্রেমিকাকে বিদ্রুপ, জবাব দিলেন হৃতিক

বিনোদন ডেস্ক: ল্যাকমে ফ্যাশন উইক এর মঞ্চে নাচতে নাচতে গান গেয়েছিলেন সাবা আজাদ। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় ব্যঙ্গ, বিদ্রুপ।

অভিনেত্রী তথা গায়িকাকে মানসিক ভারসাম্যহীন বলেও কটাক্ষ করা হয়। কেউ কেউ বলেন, এমন হাসির খোরাক জোগানোর দরকার ছিল কি? এক ইনস্টাগ্রাম স্টোরিতেই সমস্ত ট্রোলের জবাব দিয়ে দিলেন হৃতিক রোশন।

চলতি মাসের ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ল্যাকমে ফ্যাশন উইক হয়। দেশের নামী ডিজাইনারদের পোশাকে মঞ্চে হাঁটেন মডেলরা। শো স্টপার হিসেবে একাধিক তারকাকে দেখা যায়। সাবা আসেন মাইক হাতে।

সেই ভিডিওর স্ক্রিনশট শেয়ার করেই হৃতিক লেখেন, একেই বলে নিজেকে সঁপে দেওয়া! তাইতো তুমি এত উজ্জ্বল! নিজের এই মন্তব্যের মাধ্যমেই যেন সোশাল মিডিয়ার যাবতীয় কুমন্তব্যের জবাব দিলেন হৃতিক।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর বহুদিন সঙ্গীহীন ছিলেন তিনি। পরে কঙ্গনা রানাউতের সঙ্গে তার নাম জড়ায়। আর তাতে বিস্তর বিতর্ক হয়। অবশ্য সে সব এখন অতীত। এক সাবাকে পেয়ে বেশ খুশি বলিউডের গ্রিক গড। প্রেম নিয়ে কোনো লুকোছাপা নেই তার।

হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও সাবার ভাল বন্ধুত্ব। এখন বিমানবন্দরে কিংবা রেস্তরাঁর বাইরে সাবার হাত ধরেই হাঁটেন হৃতিক। তার পরিবারের সঙ্গেও মিলেমিশে থাকেন সাবা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা