সংগৃহিত
খেলা
কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম

প্রধান নির্বাচক হলেন লিপু

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে জাতীয় দলের নির্বাচক প্যানেলের আহ্বায়ক হিসেবে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মিনহাজুল আবেদিন নান্নুর স্থলাভিষিক্ত হয়েছেন লিপু। ২০১১ সালে নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত হবার পর ২০১৬ সাল থেকে নির্বাচন প্যানেলকে নেতৃত্ব দেন নান্নু। তার প্যানেলেরই অপর সদস্য নির্বাচক হাবিবুল বাশার সুমনের মেয়াদ বাড়েনি। তবে বহাল রাখা হয়েছে অন্য নির্বাচক আব্দুর রাজ্জাককে।

সুমনের জায়গায় বাংলাদেশের সাবেক ব্যাটার হান্নান সরকারকে নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছে।

এর আগে সাবেক বিসিবি পরিচালক এবং ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক লিপু।

বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানও ছিলেন লিপু।

বোর্ডের নেওয়া আরও কিছু সিদ্বান্তের মধ্যে ২০২৪ সালে জাতীয় খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তিতে মোট ২১ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু চুক্তিতে জায়গা হয়নি তামিম ইকবালের। এতে আন্তর্জাতিক ক্রিকেট তামিমের ভবিষ্যত নিয়ে শংকা আরও বেড়ে গেল।

তিন ফরম্যাটের চুক্তিতে রাখা হয়েছে শুধুমাত্র লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে শুধুমাত্র ওয়ানডেতে। এতে টি-টোয়েন্টি দলে মাহমুদুল্লাহর জায়গা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের পারফরমেন্স মূল্যায়নের পর তাদের ফলাফল এবং সুপারিশ বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছে বিশেষ কমিটি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

মীনা দিবসে কতটা এগিয়ে আমাদের মীনারা?

‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’, জনপ্রিয় এই কার্টুন গানের সঙ্গে পর...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রামীণ ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫১তম বিশেষ বিসিএসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা